ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

‘সীমান্তে নয় এবার ইসরাইলের ভেতর আঘাত হানবে হিজবুল্লাহ’

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবানন সীমান্তে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী লেবানের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর টানেল বন্ধের নামে সীমান্তে এ সামরিক অভিযান চালাচ্ছে।

জবাবে হিজবুল্লাহ বলছে-ইসরাইলি আগ্রাসন আর মুখ বুজে সহ্য করবে না লেবাননের মানুষ। এবার আর সীমান্তে নয়, এখন হামলা চলবে ইসরাইলের ভেতরে। সীমান্ত থেকে যুদ্ধ বিস্তৃত হবে মূল ভূখণ্ডে। খবর প্রেস টিভির।

ইসরাইলকে সতর্ক করে হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে লেবাননের ওই সশস্ত্র সংগঠনটি। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননে হামলা হলে ইসরাইলের প্রধান জ্বালানি তেল শোধনাগার, পারমাণবিক অস্ত্রাগার ও তেলআবিবে সামরিক সদর দফতরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হবে।

ভিডিতে হিব্রু ভাষায় দেয়া সাব-টাইটেলে আরও হুশিয়ার করা হয়-লেবাননে হামলার দুঃসাহস দেখালে ভায়বহ করুণ পরিণতি অপেক্ষা করছে ইসরাইলের জন্য।

ইসরাইল মঙ্গলবার এক টুইটার বার্তায় লেবানন সীমান্তে অভিযানের কথা জানিয়েছে। লেবানন সীমান্তবর্তী মেতুলাসহ কয়েকটি এলাকাকে ‘সামরিক জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহের মতো এ অভিযান চলবে বলে অন্য এক সেনা কর্মকর্তা আভাস দিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস দাবি করেছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। তবে চলমান সামরিক অভিযান লেবাননের ভেতরে চালানো হবে না বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

‘সীমান্তে নয় এবার ইসরাইলের ভেতর আঘাত হানবে হিজবুল্লাহ’

আপডেট সময় ০১:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮