ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারিকেল দুধে হাঁসের মাংস

আকাশ নিউজ ডেস্ক:

শীতে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। ছুটির দিনে অতিথি আপ্যায়ন ও পরিবারের সদস্যদের জন্য ঘরেই রান্না করতে পারেন নারিকেল দুধে হাঁসের মাংস।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন নারিকেল দুধে হাঁসের মাংস।

উপকরণ :

চামড়াসহ টুকরা করা হাঁস ১টি, ঘন নারিকেল দুধ ২ কাপ, পেঁয়াজ কুচি ১.৫ কাপ, পেঁয়াজ বাটা ১/২ কাপ, আদা বাটা ১.৫ টেবিল চামচ, রসুন বাটা ১.৫ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ৩/৪টি করে প্রতিটি, তেল ১/৩ কাপ।

প্রণালী :

তেলে পেঁয়াজ লাল করে ভেজে নিন। অর্ধেকটা উঠিয়ে বাকি অর্ধেকটার মধ্যে গরম মসলা দিন। নেড়েচেড়ে কিছুটা নারিকেল দুধ দিন। এবার একে একে পেঁয়াজ-আদা-রসুন বাটা, ধনিয়া-জিরা-মরিচ গুঁড়া, লবণ ও হলুদ দিয়ে কষান। হাঁসের মাংস দিয়ে কষান।

পানি শুকিয়ে গেলে আবারও কিছুটা নারিকেল দুধ দিয়ে কষান। তারপর অবশিষ্ট নারিকেল দুধ দিয়ে ঢেকে সিদ্ধ করুন। হাঁস সিদ্ধ হয়ে ঝোল গা মাখা হলে চুলা বন্ধ করুন। তারপর উঠিয়ে রাখা বেরেস্তা ওপরে ছড়িয়ে আবারও ঢেকে রাখুন ৫ মিনিট। ব্যাস তৈরি নারিকেল দুধে হাঁস। চিতই পিঠা-চালের রুটি-খিচুড়ি প্রভৃতির সঙ্গে দারুণ মজা লাগবে এ খাবারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারিকেল দুধে হাঁসের মাংস

আপডেট সময় ১২:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮