ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা এরদোগানের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এ সময় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের স্বর্ণ রফতানির অধিকার আছে বলে জানিয়েছেন। গত মাসে ভেনিজুয়েলার স্বর্ণ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

দুর্নীতির অভিযোগে ভেনিজুয়েলার কর্মকর্তার নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের দায়ে মাদুরো সরকারের অর্থনৈতিক লেনদেনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও টানাপড়েন চলছে।

দক্ষিণ আমেরিকার দেশটি থেকে স্বর্ণ ক্রয়-বিক্রয়ে জড়িত কোনো সংস্থা কিংবা ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো কারও লেনদেন নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছর ভেনিজুয়েলা থেকে মুদ্রাসংশ্লিষ্ট না এমন স্বর্ণ সবচেয়ে বেশি আমদানি করেছে তুরস্ক।

এরদোগান বলেন, পুরো একটি জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে না। বিশ্ব বাণিজ্য নীতিকে অগ্রাহ্য করে এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না।

দুই দেশের ব্যবসায়ীদের নেতৃবৃন্দের একটি ফোরামে এরদোগান যখন এসব কথা বলছিলেন, নিকোলাস মাদুরো তখন তার পাশেই ছিলেন।

গত পাঁচ বছর ধরে ভেনিজুয়েলায় চরম মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা চলছে। এতে দেশটির খাদ্য ও ওষুধ সরবরাহে সংকট দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ না করেই এরদোগান বলেন, তার বন্ধু মাদুরো বিভিন্ন দেশের নির্দয় আঘাত ও অর্থনৈতিক আততায়ীদের নাশকতার শিকার হয়েছেন। এসবের জবাবে তিনি ভেনিজুয়েলার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কড়া সমালোচনা এরদোগানের

আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮