ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

ওপেকে থাকছে না কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের জ্বালানিমন্ত্রী শাদ শেরিদা আল কাব্বি ঘোষণা দিয়েছেন, জানুয়ারি মাস থেকে অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) থাকবে না কাতার।

সোমবার তিনি রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশের প্রাকৃতিক গ্যাস খাতে মনোযোগ দিয়ে নতুন পরিকল্পনা, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে প্রতিবছর ৭৭ মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস উৎপাদন হলেও আগামী বছরগুলোতে তা বাড়িয়ে ১১০ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যে কাজ করছি আমরা।’

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে প্রথম দেশ হিসেবে বেরিয়ে যাচ্ছে কাতার।

বিশ্বের ১৫টি তেল উৎপাদনকারী দেশের মধ্যে কাতারও একটি। বিশ্বের মোট তেল উৎপাদনের ৪০ শতাংশ উৎপাদন হয় ওপেকেভুক্ত দেশগুলোতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

ওপেকে থাকছে না কাতার

আপডেট সময় ০৭:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮