ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্বাদু আপেলের পায়েস

আকাশ নিউজ ডেস্ক:

আপেলকে সাধারণ ফল হিসেবে দেখে থাকি আমরা।বাজার থেকে আপেল কিনে আনার পর তা ছুরি দিয়ে কেটে খাওয়া হয়। এছাড়া বিভিন্ন ধরনের ফলের সালাদে আপেল রাখা হয়। কিন্তু আপেল দিয়ে তৈরি করা যায় মজাদার পায়েস।

পায়েসে স্বাদের ভিন্নতা আনতে খেতে পারেন আপেল পায়েস। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আপেলের পায়েস।

উপকরণ :

আপেল- ৩টি, তরল দুধ- ১লিটার, চিনি- পরিমাণ মতো, পোলাওয়ের চাল- ২ টেবিল চামচ, এলাচ-৩টি, দারুচিনি-১টি, চেরিফল- ৭/৮টি, কাজু বাদাম-৭/৮টি, কিসমিস -২ কাপ, লবণ-পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি :

আপেলের খোসা ছাড়িয়ে কুঁচি করে কেটে কেটে নিন। এবার একটি প্যান চুলায় বসিয়ে আপেল কুচি আর চিনি দিয়ে নাড়তে থাকুন। যতক্ষণ না আপেলের রস বের না হয়ে আসে নাড়তে থাকুন। ভালোভাবে রান্না করে রস বের করুন। তা না হলে দুধে মেশালে দুধ ছানা ছানা হয়ে যাবে। এবার অন্য হাঁড়িতে দুধ জ্বাল দিন। সঙ্গে এলাচ, দারুচিনি, কাজুবাদাম দিয়ে ঘন করুন। দুধ ঘন হলে পাত্রে চাল ঢেলে দিন।

কিছুক্ষণ পর আপেল চিনির ঘন মিশ্রণটি দুধে ঢেলে দিন। পরিমাণ মতো লবণ মেশান। এবার ভালো করে নাড়তে থাকুন। ফুটতে দিন। আপনি কতটুকু ঘন করবেন তা জ্বালের উপর নির্ভর করবে। অর্থাৎ পায়েস বেশি ঘন করতে চাইলে বেশি করে জ্বাল দিন। তবে নাড়তে ভুলবেন না। রান্না শেষে আলাদা পাত্রে ঢেলে পায়েস ঠাণ্ডা করুন। পায়েসের উপরে কিসমিস ও চেরিফল ছড়িয়ে দিন। এখন আপনার হাতে রান্না সুস্বাদু আপেলের পায়েস প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুস্বাদু আপেলের পায়েস

আপডেট সময় ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮