ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২

মেয়র আনিসুলকে জাগিয়ে তোলার চেষ্টা হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিকিৎসাধীন মেয়র আনিসুল হককে সোম অথবা মঙ্গলবার জাগিয়ে তোলার চেষ্টা করা হবে। আনিসুল হকের ছেলে নাভিদ হক লন্ডন থেকে ফিরে পরিবর্তন ডটকমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, আনিসুল হকের উপর সবশেষ যে ওষুধ প্রয়োগ করা হয়েছে তার কার্যকারিতা বুঝতে সোমবার লন্ডনের হাসপাতালে চিকিৎসকদের বোর্ড বসবে।

নাভিদ হক জানান, শনি ও রবিবার লন্ডনে সাপ্তাহিক বন্ধ থাকায় তার বাবাকে জাগিয়ে তোলার প্রক্রিয়াটি সোমবার শুরু হবে। তারা আশা করছেন, ২-৩ দিনের মধ্যে আনিসুল হক জাগ্রত হবেন।

তিনি আরও জানান, রোববার পর্যন্ত তার বাবার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। মস্তিস্কের রক্তনালীর যে সমস্যার কারণে তাকে ঘুম পারিয়ে রাখা হচ্ছে তা একই আছে।

মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, যেহেতু হাসপাতালে ভর্তির দিন পর্যন্ত আনিসুল হক টেলিফোনে লন্ডন থেকে তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাই ঘুম থেকে জাগিয়ে তুললেই তিনি আবারও স্বাভাবিক হবেন বলে তারা আশা করছেন।

মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সুস্থ থাকলে ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর

মেয়র আনিসুলকে জাগিয়ে তোলার চেষ্টা হবে

আপডেট সময় ০১:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭