ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের প্রথম মেটা নন-ফিকশন নিউ মিডিয়া বলে প্রচার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ফেসবুক পেজ দ্য পোস্ট- গণভোট: ‘হ্যাঁ’ জিতলে কী হবে আর ‘না’ জিতলে কী?— এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ‘দ্য পোস্ট’-এর ওই প্রতিবেদনের তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, এ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি প্রচেষ্টা।

পোস্টে শফিকুল আলম স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি ১২ তারিখের সংসদ নির্বাচনে বিজয়ীদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে। এ বিষয়ে কোনো ধরনের ব্যতিক্রম বা বাড়তি সময় ক্ষমতায় থাকার পরিকল্পনা নেই।

তিনি আরও বলেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিপুলভাবে বিজয়ী হয়, তাহলে একটি গণপরিষদ (Constituent Assembly) গঠন করা হবে। এ পরিষদের দায়িত্ব হবে জুলাই চার্টারের আলোকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা। এ ক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরাই গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে তিনি জোর দিয়ে বলেন, এর অর্থ এই নয় যে, অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে বা জুলাই চার্টার বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। চার্টার বাস্তবায়নের দায়িত্ব থাকবে নির্বাচিত সরকারের ওপরই।

প্রেস সচিবের অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রকাশের আগে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশগ্রহণকারী রাজনীতিবিদদের অথবা কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজের সঙ্গে আলোচনা করলে বিষয়টি সহজেই পরিষ্কার হতো। কিন্তু তা না করে প্রতিবেদনে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা সংশ্লিষ্টদের বিষয়টি সম্পর্কে দুর্বল ধারণাকেই প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের

আপডেট সময় ০৩:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬