ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শীতে গরম গরম টমেটো স্যুপ

আকাশ নিউজ ডেস্ক:

শীতের সময়ে শরীর ভালো রাখতে বিভিন্ন ধরনের স্যুপের জুড়ি নেই। গরম গরম স্যুপ খেতে কার না ভাল লাগে। শীতের মৌসুমে টমেটো বেশ সহজলভ্য।যা আপনার হাতের কাছেই পাওয়া যায়।টমেটোর স্যুপ শরীরের জন্য খুবই উপকারি। খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন টমেটো স্যুপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মজাদার টমেটো স্যুপ।

উপকরণ :

পাকা টমেটো – ৪-৫টি, সয়াবিন তেল অথবা অলিভ অয়েল-১ চা চামচ, গোল মরিচের গুঁড়া স্বাদমতো, রসুন বাটা- ১/৪ চা চামচ, চিকেন স্টক – ১ কিউব, কর্নফ্লাওয়ার- প্রয়োজনমতো, লবণ-স্বাদমতো, চিনি-আধা চা চামচ, ধনিয়া পাতা কুঁচি -১ চা চামচ।

প্রণালী :

চুলায় প্যানে বা হাঁড়িতে পানি দিয়ে ফুটতে দিন।টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু চিরে ফুটন্ত পানিতে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট রাখুন। খেয়াল রাখবেন, টমেটো যেন ভর্তা না হয়ে যায়। পানি থেকে টমেটোগুলো তুলে খোসা ছাড়িয়ে নিন। তারপর দুফালি করে নিয়ে দানাগুলো ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

প্যানে তেল দিয়ে রসুনবাটা একটু ভেজে ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে একটু কষিয়ে নিন। তারপর প্রয়োজনমতো পানি আর লবণ দিন। চাইলে ঘরে বানানো চিকেন স্টকও ব্যবহার করতে পারেন বা বাইরের কেনা চিকেন স্টকের একটা কিউবও ছেড়ে দিতে পারেন।

ফুটে উঠলে গোলমরিচের গুঁড়া দিন। অল্প চিনি দিয়ে স্বাদ ঠিক করে নিন। প্রয়োজনমতো কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন। ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শীতে গরম গরম টমেটো স্যুপ

আপডেট সময় ১১:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮