ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে বিশেষ দূত অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক: 

ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। চলচ্চিত্র উৎসব বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে। সেইসঙ্গে দেয়া হবে বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে আরও আমন্ত্রণ জানানো হয়েছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটি। ছবির অভিনেত্রী হিসেবে এই আয়োজনে হাজির হবেন জয়া আহসান। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস জানান, খুব অল্প সময়ের ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হওয়ার জন্য তাকে এই সম্মাননা দিচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না। এছাড়া বাংলাদেশের দূতও নির্বাচিত করা হয়েছে।

তিনি আরও জানান, অনেক তারকার ভিড়ে বিশেষ সম্মাননা নেওয়াটা বাংলাদেশি চলচ্চিত্রের শিল্পী হিসেবে আমাকে গর্বিত করছে। আশা করছি খুব দারুণ অভিজ্ঞতা হবে।

হায়দরাবাদ বাঙালি সমিতি আয়োজিত ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’ চলবে আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। অপু বিশ্বাস ৭ ও ৮ ডিসেম্বর দুদিন অংশ নেবেন উৎসবে। সেখানে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন ‘খাঁচা’ চলচ্চিত্রের অভিনেত্রী জয়া আহসান।

এছাড়া উৎসবে বলিউডের অনেক নামিদামি তারকারা থাকবেন। তবে আধিক্য থাকবে কলকাতার তারকাদের। চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেলেঙ্গানা চলচ্চিত্র উৎসবে বিশেষ দূত অপু বিশ্বাস

আপডেট সময় ০৯:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮