ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বলে কয়ে সেঞ্চুরি করা কঠিন: মুমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশের টেস্ট ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভ। চলতি বছরে ইতিমধ্যে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। আর এই চার সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসিয়েছেন মুমিনুল। ঢাকা টেস্টে সেঞ্চুরি পেলে কোহলিকে ছাড়িয়ে যাবেন তিনি।

আগামী শুক্রবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট শুরু হবে। তার আগে বুধবার অনুশীলন শেষে সেঞ্চুরি করা প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘সেঞ্চুরি করে বছরটা শেষ করতে চাই, এভাবে আমি চিন্তা করিনি। আসলে এভাবে চিন্তা করলে পারফর্ম করাটা ডিফিকাল্ট। তো আমি সবসময় চিন্তা করি একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য কিছু করার। এভাবে চিন্তা করলে আমার মনে হয় পারফর্ম করা সহজ। ’

আরেকটা সেঞ্চুরি পেলে বিরাট কোহলিকে ছাড়িয়ে এক বছরে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডের মালিক হবে মুমিনুল। কোহলিকে ছাড়িয়ে রেকর্ড গড়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে, আমার আরেকটা সুযোগ আছে সেঞ্চুরি করার। আমি সবসময় চেষ্টা করি দলের জন্য যতো সময় বেশি ব্যাটিং করা যায়। আমি আমার রুটিন অনুযায়ী চেষ্টা করি। তাতে হইলে হইলো, না হইলে নাই।’

টেস্টে চার ইনিংসে ১৫০ রানের বেশি করে আউট হয়েছেন। কিন্তু ডাবল সেঞ্চুরি হয়নি। ডাবল সেঞ্চুরি প্রসঙ্গে জাতীয় টেস্ট দলের এই নিয়মিত সদস্য বলেন, ‘আমার কাছে মনে হয় নিয়মিত প্র্যাকটিস করলে এক সময় হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বলে কয়ে সেঞ্চুরি করা কঠিন: মুমিনুল

আপডেট সময় ০৯:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮