ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছবি তোলার স্থান এসএমএস করে জানতে পারবেন নতুন ভোটাররা

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্য সংগ্রহের পর ভোটারযোগ্যরা ছবি তোলা ছাড়াও আঙুলের ছাপ কোথায় দেবেন তা জানতে পারবেন মোবাইলে এসএমএসের মাধ্যমে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের নিবন্ধন প্র্রক্রিয়া রোববার থেকে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এখন হবে রেজিস্ট্রেশন। তাই ১০৫ নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারবেন কোথায় আপনার নিবন্ধন হবে।

যদিও ইসি দাবি করছেন কখন কোন এলাকায় নিবন্ধন কার্যক্রম চলবে তা এলাকায় মাইকিং করে জানানো হচ্ছে। এছাড়া হেল্পলাইন ১০৫ নম্বরে ফোন করেও এ সংক্রান্ত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

তিনি সাংবাদিকদের জানান, বন্যার কারণে এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলার নিবন্ধন কার্যক্রম ২০ আগস্টের পরিবর্তে ২৫ আগস্ট থেকে শুরু হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে এর কোনো তারিখ পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে সেটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঠিক করবেন।

জানা গেছে, ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। এখন তিন ধাপে নিবন্ধন চলবে।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন জানান, প্রথম ধাপে ১৮৩ উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬ উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ২১ দিনে নিবন্ধন সম্পন্ন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি-নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।

এবার ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের ভোটার করা হয়েছে হালনাগাদে। বর্তমানে ১০ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে তালিকায়। তবে নতুন ভোটাররা এখনই স্মার্ট কার্ড পাবেন না। তাদের আগের লেমিনেটিং কার্ড দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি তোলার স্থান এসএমএস করে জানতে পারবেন নতুন ভোটাররা

আপডেট সময় ১২:৪২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭