ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটার তালিকার প্রথম ধাপের নিবন্ধন প্রক্রিয়া শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রথম ধাপে ভোটারযোগ্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে রোববার থেকে তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নতুন ভোটারের ছবি ও আঙুলের ছাপ নেয়ার জন্য এ নিবন্ধন কার্যক্রম আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। গত ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত এসব ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। এখন তিন ধাপে চলবে নিবন্ধন।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন জানান, প্রথম ধাপে ১৮৩ উপজেলায় ২২ দিনে, দ্বিতীয় ধাপে ২১৬ উপজেলায় ২৮ দিনে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ২১ দিনে নিবন্ধন সম্পন্ন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি-নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে তাদের ভোটার করা হয়েছে হালনাগাদে। বর্তমানে ১০ কোটি ১৮ লাখেরও বেশি ভোটার রয়েছে তালিকায়। তবে নতুন ভোটাররা এখনই স্মার্ট কার্ড পাবেন না। তাদের আগের লেমিনেটিং কার্ড দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোটার তালিকার প্রথম ধাপের নিবন্ধন প্রক্রিয়া শুরু

আপডেট সময় ১২:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭