ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ বছরের ভিসা পাচ্ছেন আমিরাত প্রবাসীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অবশেষে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রবাসীদের দীর্ঘমেয়াদি ভিসা দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে দীর্ঘদিন ধরেই অভিবাসীদের চাকরি, ব্যবসা বা শ্রমিক ভিসার মেয়াদ বাড়ানোর তোড়জোড় চলছিল।

শনিবার এক বৈঠকে প্রবাসীদের দীর্ঘমেয়াদি এ ভিসার অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ। নতুন এ সিদ্ধান্তে অভিবাসীদের ভিসার মেয়াদ ৫ থেকে ১০ বছর মেয়াদি ভিসা দেবে ইউএই। জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, ব্যক্তি উদ্যোগ ও বিনিয়োগকারীদের পেশাগত উৎকর্ষের লক্ষ্যে দীর্ঘমেয়াদের এ ভিসা প্রদানের অনুমতি দিল দেশটির মন্ত্রিপরিষদ।

রোববার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শুরুতে বিনিয়োগকারীদের দশ বছরের আবাসন ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই বিনিয়োগকারীসহ চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা ও কারিগরি ক্ষেত্রে বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং শিল্প-সংস্কৃতির প্রতিভাবান ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দিল দেশটির মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, শুধু বিশেষভাবে প্রতিভাবান ওইসব ব্যক্তি নয় তাদের পরিবারও দীর্ঘমেয়াদি এ ভিসার আওতাভুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ বছরের ভিসা পাচ্ছেন আমিরাত প্রবাসীরা

আপডেট সময় ০১:০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮