ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার দুপুর তিনটায় শহরের বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি আরা (১৯) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সাসলা পিয়ালা এলাকার আবু সাঈদ মাস্টারের মেয়ে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী আশরাফুল মন্ডল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকা হতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিউলি আরা। এসময় পশুসম্পদ হাসপাতালের সামনে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শিউলি আরা।

এসময় ট্রাকটি তাকে চাপা দিলে শিউলি আরা গুরুতর আহত হয়। তার স্বামী মোটরসাইকেল চালক আশরাফুল আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিউলি আরাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮