ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক, ইসিতে বিএনপির নালিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রিটার্নিং কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করে বৈঠক করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ বিএনপির।

দলটি এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সিইসি বরাবর এ সংক্রান্ত একটি অভিযোগের চিঠি দেন। চিঠিটি গ্রহণ করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই ওই চিঠিতে বলা হয়, গত ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে সকল রিটার্নিং অফিসারকে ঢাকায় ডেকে পাঠানো হয়। পরে ১৩ নভেম্বর কমিশনে তাদের নির্বাচন বিষয়ে ব্রিফ করা হয়।

‌‘ইসি থেকে যখন রিটার্নিং কর্মকর্তারা স্ব স্ব জায়গায় ফেরত যাচ্ছিলেন, তখন জরুরি ভিত্তিতে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করা হয়। তখন তারা সেখানে গিয়ে বৈঠক করেন।’

ইসির উদ্দেশে চিঠিতে বলা হয়, আমরা বিশ্বস্ত সূত্রে জানাতে পেরেছি সেখানে আসন্ন নির্বাচনে সরকারি দলের পক্ষে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের ব্রিফ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসাররা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন থাকার পরও কীভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের ডেকে পাঠানো হয়।

‌‌‌‘এ ধরনের আচরণ একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের বিরাট অন্তরায়। এটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অশনিসংকেত।’

চিঠিতে আরও বলা হয়, ইসির অনুমতি ছাড়া টেলিফোনে রিটার্নিং অফিসারদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে সভা করা আরপিও অধ্যায়-৬ এর আর্টিকেল ৭৩/২বি এর বিধানমতে ‘করাপ্ট প্যাকটিস’, যা শাস্তিযোগ্যে অপরাধ।

এ অবস্থায় বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের বিচার করা দাবি জানানো হয় বিএনপির তরফ থেকে।

চিঠিতে আরও বলা হয়, রিটার্নিং অফিসারদের ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের টেলিফোন কললিস্ট যাচাই করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওইদিনের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই বিষয়টির সত্যতা নিশ্চিত করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের বৈঠক, ইসিতে বিএনপির নালিশ

আপডেট সময় ০৪:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮