ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

২৬ দেশে যেতে পারবে না ১৮ সৌদি নাগরিক!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত সন্দেহে ১৮ সৌদির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। এর আওতায় রয়েছে ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন জোনের ২৬ দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ জোনে আছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২ দেশ এবং এর বাইরের চার দেশ।

সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইটারে এসব কথা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে জার্মানির প্রাইভেসি আইনের কারণে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, ১৮ সৌদির বিরুদ্ধে ওই অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। তবে বার্লিনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বলেন, ‘ওই সৌদিরা খাশোগি খুনের পরিকল্পনায় জড়িত ১৫ জনের দলটির সদস্য এবং অন্য আরও তিন সন্দেহভাজন।’

গত ২ অক্টোবর তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি তার তালাকের প্রয়োজনীয় কাগজ আনতে যাওয়ার পর নিখোঁজ হন। বিভিন্ন গণমাধ্যমে সৌদি আরবের বিরুদ্ধে খাশোগি হত্যার কথা প্রকাশ পায়। পরবর্তী সময় আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আনুষ্ঠানিকভাবে খাশোগিকে হত্যার কথা স্বীকার করে নেয়।

জার্মানি এর আগে গত মাসে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়ে অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

২৬ দেশে যেতে পারবে না ১৮ সৌদি নাগরিক!

আপডেট সময় ০৩:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮