ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার্জ ধরে রাখবে ফেব্রিক্স

আকাশ আইসিটি ডেস্ক: 

বিজ্ঞানীরা আগেই স্মার্টকাপড় তৈরি করেছেন। যা গরমের দিনে ঠাণ্ডা ও ঠাণ্ডার দিনে উষ্ণ থাকে। কিন্তু সৌরতাপ না থাকলে স্মার্টকাপড় কীভাবে চার্জ ধরে রাখবে তার সমাধান এতদিন মিলছিল না।

অবশেষে সেই উপায় খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আর্মহাস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা এমন ফেব্রিক্স তৈরির নকশা করেছেন, যা সূর্যের আলো থেকে শুধু তাপ গ্রহণই করবে না, ধরেও রাখবে। আর ওই ফেব্রিক্স দিয়ে চমৎকারভাবে বানানো যাবে স্মার্টকাপড়।

গবেষকরা বলছেন, নতুন এই ফেব্রিক্সের তাপ সংরক্ষণ প্যাটার্নে এমনভাবে এমব্রয়ডারি করা থাকবে তা যেন আহরিত তাপ সহজেই সংরক্ষণ করতে পারে।

এসিএস অ্যাপ্লাইড ম্যাটারিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস শীর্ষক জার্নালে গবেষক দলের প্রধান ত্রিসা এল এন্ডু বলেন, ব্যাটারি বা অন্যান্য ধরনের তাপ সংরক্ষণ ডিভাইস এখনও ভাঁজ ও পরিধানযোগ্য নয়। তিনি বলেন, নমনীয় প্রযুক্তিতে এর ব্যবহার ও কার্যকারিতাও সীমিত।

তাই তাপ সংরক্ষণ করবে এমন প্যাটার্নের ফেব্রিক্স তৈরি করা গেলে তা হবে যুগান্তকারী। এন্ডু জানান, ফেব্রিক্সটি তৈরিতে বাষ্পীয় লেপযুক্ত তাপ পরিবাহী পলিমার ফিল্মের সঙ্গে ক্ষুদ্র সুপার ক্যাপাসিটার ব্যবহার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার্জ ধরে রাখবে ফেব্রিক্স

আপডেট সময় ১১:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮