ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০০ রান

আকাশ স্পোর্টস ডেস্ক:

৫৮ ওভারে ২০০ রানে চা বিরতিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। এ রান করতে তাদের হারাতে হয়েছে ৩ উইকেট।

হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন সফরকারী দুই ব্যাটসম্যান পাওয়েল (৮৮ রিটায়ার্ড হার্ট) ও হোপ (৭২)।

দুদিনের প্রস্তুতি ম্যাচে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ক্যারিবীয়রা।

সকালে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন পেসার সফিউল ইসলাম।

দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে সরাসরি বোল্ড হয়ে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়াইট।

এর পর ওয়ানডাউনে নামা হোপকে সঙ্গী করে লাঞ্চ বিরতি পর্যন্ত কাটিয়ে দেন ওপেনার পাওয়েল।

২৭ ওভারে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দলের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৯৫। বিরতি শেষে ফিরে দুজনই হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

জাগিয়ে তুলেছিলেন সেঞ্চুরির সম্ভাবনাও। তবে নিজের ৮৮ রানে হোপ আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

এর কিছুক্ষণ পর ৪৯তম ওভারে ফজলে রাব্বির বলে ক্যাচ দিয়ে ফিরে যান পাওয়েল। করেন ৭২ রান।

চা বিরতির আগে ৫৬তম ওভারে আবার আঘাত ক্যারিবীয় শিবিরে।

সুনীল এমব্রিচকে (১৭) বোল্ড করে ফেরান নাঈম হাসান।

৫৮ ওভারে ৩ ইউকেটে ২০০ রান তুলে চা বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজ ১২ ও হেইটমার ০ রানে ব্যাট করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

চা বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০০ রান

আপডেট সময় ১১:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮