ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজুন

অাকাশ আইসিটি ডেস্ক: 

বাড়িতে বা অফিসে আপনার স্মার্টফোনটি কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। ফোনটি হয়তো পড়ে আছে বিছানার ওপর, বালিশের নিচে, সোফার পাশে অথবা এক স্তূপ বই বা ফাইলের নিচে। এমন পরিস্থিতিতে এক ক্লিকে ফোনে রিং বাজিয়ে শনাক্ত করা করতে পারবেন আপনার ফোনের অবস্থান।

স্মার্টফোন ট্র্যাক করার ব্যবস্থা নতুন কিছু নয়। বিভিন্ন অ্যাপের সাহায্যে খুব সহজেই স্মার্টফোন ট্র্যাক করা যায়। তবে গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামের নিজস্ব ফোন ট্র্যাকিং সলিউশনটি অ্যাপের প্রয়োজনীয়তা ফুরিয়ে দিয়েছে। এই সলিউশন ব্যবহার করে গুগলের হোম পেজে গিয়ে খোঁজ করা যাবে হারানো অ্যান্ড্রয়েড ডিভাইস।
আপনার ফেলে আসা ফোন খুঁজে পেতে ব্রাউজারে ‘ফাইন্ড মাই ফোন’ লিখে এন্টার চাপলেই গুগল মানচিত্রের মাধ্যমে দেখিয়ে দেবে আপনার ফোনটি কোথায় আছে। এ সুবিধা পেতে ব্রাউজার ও অ্যান্ড্রয়েড ফোনে একই গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করা থাকতে হবে। গুগল ক্রোম ব্যবহার করলে অ্যাড্রেস বারে সরাসরি ‘ফাইন্ড মাই ফোন’ টাইপ করলেই হবে।

যদি একাধিক অ্যান্ড্রয়েড ফোন থাকে যেগুলোতে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সে ক্ষেত্রে কোন ফোনটি খুঁজতে চান তা ড্রপ ডাউন মেনু থেকে ঠিক করে দিতে হবে। এসব সুবিধা পাওয়ার জন্য সেলফোনের লোকেশন অন রাখতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের সাম্প্রতিক সংস্করণে গুগল অ্যাপ ইনস্টল করার পাশাপাশি ফোনটি চালু থাকতে হবে এবং তাতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজুন

আপডেট সময় ০৬:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭