ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএলে লিটন দাস! তাকে কিনতে প্রতিযোগিতায় ৩ ফ্র্যাঞ্চাইজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফরমেট টুর্নামেন্ট আইপিএলে এবার খেলতে পারেন টাইগার ওপেনার লিটন দাস।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে প্রকাশ- ফর্মে থাকা বাংলাদেশি এ ওপেনারকে কিনতে আগ্রহ প্রকাশ করতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব।

এমনকি তাকে নেয়ার জন্য নাকি আইপিএলের আরও তিন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নেমেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে লিটন দাসের ভালো পারফরম্যান্স নজরে পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিকর্তাদের।

বাড়তি যোগ হচ্ছে- লিটনের উইকেট কিপিং যোগ্যতা। সেদিকেই ইঙ্গিত দিয়েছে ক্রিকেটের খবরসংক্রান্ত ওয়েবসাইট ‘ক্রিকট্র্যাকার’।

তারা লিখেছে- এ মুহূর্তে পাঞ্জাবে কোনো নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান নেই। গত আইপিএলে পাঞ্জাব-এর অভাব বুঝেছে প্রায় প্রতিটি ম্যাচেই। তাই এবার দলের এ অভাব পূরণ করতে লিটন দাসের কথা ভাবছেন তারা।

তার ওপর আবার যোগ হয়েছে ওপেনিং জুটি নিয়ে ভাবনা।

জানা গেছে, ক্যারিবিয়ান দৈত্যে ক্রিস গেইলের ওপর তেমন আস্থা রাখতে পারছেন না পাঞ্জাব দলের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত আইপিএলে পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং করেছিলেন ক্রিস গেইল।

ক্রিস গেইলের জায়গায় এবার ওপেনিংয়ে লিটন দাসকে পাঞ্জাবের হয়ে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

বিশেষজ্ঞদের মতে, এবার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো এমন ব্যাটসম্যানকে গুরুত্ব দিচ্ছেন, যারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন।

গেইলের মতো যারা মাঝেমধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠেন, তাদের দর ক্রমশ নিম্নমুখী দেখা যাচ্ছে এবারের আইপিএলে।

সে হিসাবে গেইলের মতো আগ্রাসী হয়ে খেলতে না পারলেও এই তরুণ তুর্কিকেই পছন্দ পাঞ্জাবের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

আইপিএলে লিটন দাস! তাকে কিনতে প্রতিযোগিতায় ৩ ফ্র্যাঞ্চাইজি

আপডেট সময় ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮