ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, নিহত ১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জ্বালানি তেলের মূ্ল্যবৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে ফ্রান্সজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফ কাস্তানেখ জানান, স্থানীয় সময় শনিবার দেশটির দুই সহস্রাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। এ সময় এক বিক্ষোভকারী একটি গাড়ির ধাক্কায় নিহত হন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্যাভোয়ায় এক গাড়িচালক যখন দেখেন বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে দিচ্ছেন, তখন আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গাড়ি চালিয়ে বের হয়ে যাওয়া চেষ্টা করেন।

এ সময় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক নারী বিক্ষোভকারী নিহত হন। ওই নারী গাড়িচালক তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জ্বালানি কর বৃদ্ধি করেছেন। এ নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূলপর্যায়ে জ্বালানির বাড়তি মূল্যবিরোধী আন্দোলন ‘ইয়োলো ভেস্ট’ শুরু করেছেন। হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করেন এবং জ্বালানি ডিপোগুলোতে প্রবেশে বাধা দেন।

আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে কার্যত মহাসড়ক অচল করে দেন। এর মধ্যে গাড়িচাপায় এক আন্দোলনকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, গত এক বছরে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত এক দশকের মধ্যে বর্তমানে দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি।
বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার ‘পরিষ্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। শনিবার ফ্রান্সের প্রায় দুই হাজার স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ম্যাক্রোঁ গরিব মানুষের জন্য বিপদ ডেকে আনছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, নিহত ১

আপডেট সময় ০১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮