ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কলকাতায় সক্রিয় হচ্ছেন শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক:

নতুন বছরে ঢালিউড সুপারস্টার শাকিব খান ভক্তদের জন্য সুখবর রয়েছেই। নতুন বছরে কলকাতার বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করবেন এই অভিনেতা। এ মাসের শেষেই কলকাতায় গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হবেন- এমনটাই জানা গেছে শাকিব খানের বিশ্বস্ত সূত্রে।

এদিকে শাকিব খান কলকাতার বড় প্রযোজনা সংস্থায় কাজ করতে চলেছেন বলে টালিউডপাড়ায় বেশ গুঞ্জন শোনা যাচ্ছে।

এই বিষয়ে শাকিব খানের কাছে জানতে চাইলে তিনি রহস্যের হাসি দিয়ে বললেন, ‘এখনই সবকিছু খোলাসা করছি না। সময় হলেই ঘটা করে সবাইকে জানাব। আমি কথা কম বলে কাজ চাই।’

শাকিব খানের রহস্যময় হাসির আড়ালে যে বড় চমক অপেক্ষা- এটা ঠিকই বোঝা গেল। তবে চমকটি জানতে শাকিব ভক্তদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

এদিকে শাকিব খান নিয়মিত দেশীয় সিনেমায় টানা কাজ করার কারণে অনেকেই ভেবে নিয়েছিলেন কলকাতায় শাকিবের চাহিদা ফুরিয়েছে। এ নিয়ে সিনেপাড়ায় নানা গুঞ্জনও ছিল।

এই বিষয়ে শাকিব খান বলেন, দেখুন- বাংলাদেশে বড় বাজেটের ছবি হচ্ছে না। ইন্ডাস্ট্রি সচল রাখতে ভালো ছবি প্রয়োজন। তাই আমি এই বছর শুধু দেশের সিনেমায় সময় দিয়ে কাজ করছি। দিন শেষে আমি বাংলাদেশেরই সন্তান। দেশের ইন্ডাস্ট্রির যে কোনো ত্যাগ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, ‘কলকাতার ছবির প্রযোজক আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। তাদেরও বলেছি, দেশের ছবি প্রায়োরিটি দিয়ে কলকাতার ছবি করব। তাছাড়া কে, কী বলল এ নিয়ে কখনো আমার মাথাব্যথা ছিল না। এখনো নেই। পাছে লোকে অনেক কিছুই বলবে। কাজটা করে দেখানোর মানুষ খুবই কম।’

বর্তমানে শাকিব খান ‘শাহেনশাহ’ ছবির শুটিং করছেন। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কলকাতায় সক্রিয় হচ্ছেন শাকিব খান

আপডেট সময় ১১:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮