ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে শাস্তির ব্যবস্থা: ইসি শাহাদাত

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী।

তিনি বলেন, সব নির্বাচনের জন্য নিরপেক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব হুশিয়ারি দেন।

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে শাহাদত বলেন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে।

‘কারও বিরুদ্ধে যদি কোনো পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তার মতে, নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেয়া হবে না।

এই নির্বাচন কমিশনার বলেন, যেহেতু এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক, তাই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।

শাহাদত হোসেন বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশবাসীর সঙ্গে বিশ্বের প্রতিটা দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার অনুরোধ জানান তিনি।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন। বলেন, এদেশের ভবিষ্যতের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।

এ নির্বাচন কমিশন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সরকার গঠিত হতে পারে, যারা এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

প্রতিটি কর্মকাণ্ড আইনানুগভাবে পরিচালনা করে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন এই নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে শাস্তির ব্যবস্থা: ইসি শাহাদাত

আপডেট সময় ০১:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮