ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

টেকনাফে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক: 

টেকনাফে বেলাল (৩৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহত বেলাল হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর এলাকার নুর আহমদের ছেলে। তিনি মাদক কারবারি ও তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, দুই ইয়াবার বিক্রেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলা গোলাগুলিতে বেলাল নিহত হয়ে থাকতে পারেন।
ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শুক্রবার সকালে বাহারছড়ার বড় ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

টেকনাফে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় ০২:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮