ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তোমার উঁকিঝুঁকির অপেক্ষায়

আকাশ বিনোদন ডেস্ক:

প্রথম গান ‘শুধু তোমার জন্য’। এর কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সঙ্গীত পরিচালনা করেছেন তরিক।

ইউটিউবে শুধু একটি চ্যানেলেই এ গানের ভিউয়ার্সের সংখ্যা ১ কোটি অনেক আগেই পেরিয়ে গেছে। দ্বিতীয় গান ‘যে পাখি ঘর বোঝে না’।

এর কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশি। সঙ্গীত পরিচালনা করেছেন তরিক। এ গানেরও ইউটিউবে শুধু একটি চ্যানেলেই ভিউয়ার্সের সংখ্যা ২ কোটি ৩০ লাখেরও বেশি।

অন্যান্য চ্যানেল তো রয়েছেই। তৃতীয় গান ‘আদরে রাখিও বন্ধু’। এটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল এবং সঙ্গীতায়োজন করেছেন তরিক। এ গানটিও ইউটিউব চ্যানেলে ১ কোটি ১০ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। চতুর্থ গান ‘একলা পাখি’। এটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশি। সঙ্গীতায়োজন করেছেন তরিক।

ইউটিউবে কয়েকটি চ্যানেল মিলিয়ে এ গানের ভিউয়ার্স প্রায় কোটির কাছাকাছি। পঞ্চম গান ‘তোমার ইচ্ছে হলে’। এর কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী। সঙ্গীতায়োজন করেছেন তরিক।

এ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে বেশিদিন হয়নি। এরই মধ্যে ২৫ লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছেন।

এই হচ্ছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহের গানের পরিসংখ্যান। বেশিদিন হয়নি সঙ্গীতাঙ্গনে তার পথচলা। ২০১৫ সালে শুরু করেছেন। মাত্র তিন বছরে তার জনপ্রিয়তা বলা যায় পাহাড়সম। তার গাওয়া সবগুলো গানই ক্লাসিক্যাল ঘরানার।

এ ধারার গান দিয়েও যে এখনও শ্রোতা-দর্শকদের কাছাকাছি থাকা যায়, জনপ্রিয়তা পাওয়া যায়, ধ্রুব গুহ তার জলন্ত উদাহরণ। বিষয়টি তিনি উপভোগও করছেন বেশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যে কটি গান প্রকাশিত হয়েছে, সবগুলো গানই খুবই সাধারণ কথায় সহজ ভাষায় তৈরি হয়েছে। শ্রোতারা যাতে খুব সহজেই গানের কথা ধরতে পারেন, তাদের আবেগ অনুভূতির সঙ্গে মিলিয়ে নিতে পারেন সেরকম গানই আমি করেছি। এর ফলও পেয়েছি।

খুব ভালোভাবেই গ্রহণ করেছেন তারা। এগুলো পুরোটাই ক্লাসিক ঘরানার গান। অনেকেই বলেন, ঠাণ্ডা মেজাজের ক্লাসিক গানের শ্রোতা এখন নাকি কমে গেছে। আমি এটা বিশ্বাস করি না। ভালো গান হলে এখনও শ্রোতারা গান শুনবেন। যেটা আমি আমার প্রত্যেকটি গানের ক্ষেত্রে দেখতে পেয়েছি।’

জনপ্রিয় এ শিল্পী এবার নিয়ে আসছেন তার ষষ্ঠ গান। নতুন গানের শিরোনাম ‘তোমার উঁকিঝুঁকি’।

এ গানটি লিখেছেন তারিক তুহিন, সুর করেছেন আহমেদ হুমায়ুন এবং সঙ্গীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। বরাবরের মতো এ গানটিও সহজ কথায় শ্রুতিমধুর সুরে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ধ্রুব গুহ। তবে এ গানে বেশ চমক রয়েছে।

এ গানের মাধ্যমে প্রথমবার বাংলাদেশি কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সূচিত্রা সেন নাতনী রাইমা সেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অরিত্র কর্মকার। আগামী ১৬ নভেম্বর গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।

ধ্রুব গুহের সবগুলো গানই তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস) প্রকাশিত হয়েছে। নতুন গানটিও একই চ্যানেলে প্রকাশ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

তোমার উঁকিঝুঁকির অপেক্ষায়

আপডেট সময় ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮