ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

অাকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। সঞ্চালন লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে একটি ডাম্প ট্রাকে আগুন ধরে গেলে তাদের মৃত্যু হয়।

দুইজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, ডাম্প ট্রাকের চালক রুবেল মিয়া ও তার সহকারী জাহাঙ্গীর আলম। তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস সড়কে চলমান সংস্কার কাজের জন্য মাটি নিয়ে গিয়েছিল ডাম্প ট্রাকটি।

এসময় রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক ট্রাকের পেছনের অংশ উঁচু করলে তা উপরে থাকা ৩৩ কেভির সঞ্চালন লাইন স্পর্শ করে। এতে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে টায়ার থেকে গাড়িতে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকচালক রুবেল মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার সহকারী জাহাঙ্গীরও মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

আপডেট সময় ০৪:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮