ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচনের কারণে উইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা অনিশ্চিত: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসছেন দেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই মাশরাফির। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান।

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দলের ১০জন সদস্য। বাকিরা আজ কালের মধ্যে চলে আসবেন।

আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

তবে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা নেই অধিনায়ক মাশরাফির। এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নির্বাচনের কারণে উইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা অনিশ্চিত: পাপন

আপডেট সময় ০৩:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮