ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

গিনেসে নাম ওঠার অপেক্ষায় বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী। বাড়ি কক্সবাজারের বড়বিল গ্রামে। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। ধারণা করা হচ্ছে-তিনিই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ।

তবে এখনও সেই স্বীকৃতি মেলেনি। ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম জিনিউজ বলছে-শিগগিরই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের তকমা পেতে যাচ্ছেন জিন্নাত। গিনেসে তার নাম উঠবে।

জিন্নাতের বয়স ২২ বছর। উচ্চতা এখনও পর্যন্ত ৮ ফুট ৬ ইঞ্চি। এখনও পর্যন্ত বলছি তার কারণ-বিগত ১০ বছর ধরে লম্বায় বেড়েই চলেছেন এ যুবক। নাম জিন্নাত আলী।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডষৈ এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে নাম রয়েছে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা তুরস্কের সুলতান কশেনের।

অর্থাৎ বাংলাদেশের জিন্নাত সুলতানের চেয়েও ৩ ইঞ্চি লম্বা। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে জিন্নাতের নাম ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা।

জিন্নাতরা চার ভাইবোন। এক বোন, তিন ভাই। জিন্নাতের পরিবার সূত্রে জানা গেছে, ১০-১১ বছর বয়স পর্যন্ত আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল তার উচ্চতা।

তার পর থেকেই অস্বাভাবিক লম্বায় বাড়তে থাকেন জিন্নাত। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তার খোরাক জোগানোই সমস্যা হয়ে দাঁড়ায়।

তবে সেই চিন্তা আপাতত মিটেছে। কারণ জিন্নাতের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। জিন্নাত এখন রয়েছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানান, হরমোন সমস্যার কারণেই জিন্নাতের উচ্চতা অস্বাভাবিক হারে বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

গিনেসে নাম ওঠার অপেক্ষায় বাংলাদেশের সবচেয়ে লম্বা জিন্নাত

আপডেট সময় ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮