ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয়: হামাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যানের পদত্যাগকে রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি বলেন, এটি তারা পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত ও ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখোমুখি হওয়ার ব্যর্থতা হিসেবে দেখছেন।

তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইসরাইলের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক অভ্যাঘাত বয়ে গেছে।

লিবারম্যান বলেন, মিসরের মধ্যস্থতায় গাজার সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে অস্ত্রবিরতির প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন।

মঙ্গলবার হামাস এ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। গাজায় ইসরাইলের গোপন অভিযানের পর ইহুদি রাষ্ট্রটির অব্যাহত বিমান হামলা থামাতেই তারা এ অস্ত্রবিরতিতে সম্মত হয়। ফিলিস্তিনিরা রকেট ছুড়ে ইসরাইলি হামলার জবাব দিচ্ছিলেন।

গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই সেনা ও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। লিবারম্যান হামাসের বিরুদ্ধে আরও চূড়ান্ত হামলার আহ্বান জানিয়েছিল।

কিন্তু তা না হয়ে অস্ত্রবিরতি হওয়ায় প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।

অস্ত্রবিরতির পক্ষে সাফাই গেয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নেতৃবৃন্দ সঠিক কাজটিই করেছেন।

লিবারম্যানের পদত্যাগে নেতানিয়াহুর ক্ষমতাসীন সরকারকে আরও দুর্বল করে তুলবে। এতে দেশটিকে আগামী নির্বাচনের দিকে টেনে নিয়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয়: হামাস

আপডেট সময় ০২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮