ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়কে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক:

বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন ঢালিউডের নাম্বারওয়ানখ্যাত চিত্রনায়ক শাকিব খান।

সম্প্রতি ছেলে আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

এ লক্ষ্যে তাকে নিয়ে স্কুলেও গেছেন এ চিত্রনায়ক। জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাসও সঙ্গে ছিলেন সঙ্গত কারণেই।

রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি)-তে জয়কে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। এরপর ভর্তির জন্য ফরম পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস।

তবে ফরম পূরণ করলেও রাজধানীর অভিজাত এই স্কুলে জয়কে ভর্তি হতে হলে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

কারণ বয়স তিন বছর পূর্ণ না হলে স্কুলে ভর্তি হতে পারছেন না জয় স্কুল কর্তৃপক্ষের এমন কথা শুনে শাকিব-অপুর মন খারাপ হয়।

কিন্তু স্কুল কর্তৃপক্ষের পরামর্শে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’-তে প্লে-গ্রুপে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান।

এর পর বয়স তিন বছর পূর্ণ হলে এআইএসডি-তে ভর্তি করানো হবে তাকে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এআইএসডি-তে তাকে ভর্তি করাতে পারব।’

জয় প্রসঙ্গে শাকিব আরও বলেন, ‘খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

মা অপু বিশ্বাসও জয়ের টেককেয়ারে বাবা শাকিব খানের প্রশংসা করে বলেন, জয়ের ব্যাপারে বাবা শাকিব অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি কল্পনাও করিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।’

তিনি আরও বলেন, ‘সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।’

সেদিন স্কুল থেকে বের হওয়ার পর জয়কে একনজর দেখার জন্য আশপাশের অনেকেই ভিড় জমিয়েছিলেন বলে জানিয়েছেন বাবা শাকিব খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়কে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খান

আপডেট সময় ০২:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮