ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিরুদ্ধে আদালতে নালিশ জানালেন সিএনএনের সাংবাদিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হোয়াইট হাউসে প্রবেশাধিকার কেড়ে নেয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে নালিশ করেছেন মার্কিন নিউজ চ্যানেল সিএনএনের এক সাংবাদিক।

সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টা আদালতে করা অভিযোগে বলেছেন, তিনি যাতে হোয়াইট হাউসে প্রবেশ করার অনুমতি পান, সে জন্য আদালত যেন ব্যবস্থা নেন। খবর সিএনএনের।

গত বুধবার সিএনএনের ওই সাংবাদিক হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে গিয়ে ট্রাম্পের কাছে চরমভাবে অপমানিত হন। মার্কিন প্রেসিডেন্ট তাকে ওই সংবাদ সম্মেলন থেকে বের করে দেন এবং হোয়াইট হাউসে তার প্রবেশাধিকার কেড়ে নেন।

ওই সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচিত হওয়াকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন।

একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় অ্যাকোস্টার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের কর্মীদের নির্দেশ দেন। এ ঘটনায় গণমাধ্যমের বাকস্বাধীনতা লঙ্ঘিত হয়েছে বলেও আদালতকে জানিয়েছেন সিএনএনের ওই সাংবাদিক।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসনের সমালোচনা করার দায়ে গণমাধ্যমকে আমেরিকার শত্রু বলে আখ্যায়িত করেছেন। তিনি মূলত তার একগুঁয়েমি নীতির বিরোধী যে কাউকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করেন। ট্রাম্পের অনর্গল মিথ্যা বক্তব্যের স্বরূপ উন্মোচন করে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেই সে খবরকে তিনি ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের বিরুদ্ধে আদালতে নালিশ জানালেন সিএনএনের সাংবাদিক

আপডেট সময় ০৮:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮