ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হতে পারেননি। সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসতে পারেননি।

২০২০ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে এবার প্রার্থী হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত নারী। তুসলী গব্বার্ড নামের ওই নারী চারবার সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। ডেমোক্র্যাট দলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সম্পৃক্ত।

তবে ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামা, উভয় ক্ষেত্রেই কোনো প্রেসিডেন্ট যদি ভারতবিরোধী কোনো সিদ্ধান্ত নেন তাহলে তিনি তার প্রতিবাদ করেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়।

তবে তুসলী নিজে এখনো প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। কিন্তু প্রার্থী হওয়ার সম্ভবানাকেও উড়িয়ে দেননি তিনি। তুলসী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী ও হিন্দু প্রার্থী হিসেবে নজির গড়বেন।

সম্প্রতি লস এঞ্জেলসে এক অনুষ্ঠানে মার্কিন প্রবাসী এক ভারতীয় চিকিৎসক তুলসীকে ভারতীয়দের সঙ্গে পরিচয় করে দিয়ে বলেন, ৩৭ বছরের এই তুলসীই ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এরপর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নারী

আপডেট সময় ০৯:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮