ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানের অধিকাংশ মানুষ জানে না ইন্টারনেট কী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

১৫ থেকে ৬৫ বছর বয়সী ৬৯ শতাংশ পাকিস্তানি জানেন না ইন্টারনেট কী জিনিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক(আইসিটি) এক জরিপে এ তথ্য জানা গেছে।

লার্নেশিয়া নামে শ্রীলংকাভিত্তিক একটি থিংকট্যাংক পাকিস্তানের প্রায় দুই হাজার বাড়িতে এ জরিপটি চালিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

লার্নেশিয়ার প্রধান নির্বাহী হিলানি গালপায়া বলেন, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) ওয়েবসাইটে বলা হয়েছে, দেশটিতে মোবাইলের সক্রিয় গ্রাহক ১৫ কোটি ২০ লাখ।

যদিও অভিযোগ রয়েছে, দেশটিতে সিম নিবন্ধনব্যবস্থা যথেষ্ট স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ নয়।

সিম নিবন্ধনব্যবস্থা গ্রাহকদের সম্পর্কে কিছুই জানায় না, তাতে তিনি (গ্রাহক) পুরুষ, নারী, ধনী বা দরিদ্র যেই হোন না কেন।

লার্নেশিয়ার গবেষণা প্রতিবেদনে এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট সচেতনতার বর্তমান অবস্থার কথা তুলে ধরা হয়েছে।

জরিপে দেখা গেছে, পাকিস্তানে বর্তমানে ১৫-৬৫ বছর বয়সী মাত্র ৩০ শতাংশ মানুষ ইন্টারনেট সম্পর্কে জানে। আর ইন্টারনেট ব্যবহার করেন ১৭ শতাংশ মানুষ।

সচেতনার অভাবেই লোকজন ইন্টারনেট ব্যবহার করছেন বলে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে।

পাকিস্তানে পুরুষের চেয়ে নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার কম। পুরুষের তুলনায় ৪৩ শতাংশ কম নারী দেশটিতে ইন্টারনেট ব্যবহার করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার না করার কিছু কারণের মধ্য অন্যতম হল- সময়ের অভাব, ইন্টারনেটে উচ্চমূল্য। এর মধ্যে ৪৯ শতাংশ বলেছে সময়ের অভাবের কথা।

১৮ শতাংশের মতে, ইন্টারনেটের উচ্চমূল্য এবং ২২ শতাংশ জরিপে অংশগ্রহণকারী বলেছেন, ইন্টারনেট ব্যবহারে বাধ্যবাধকতার কারণে তারা ওদিকে ততটা আগ্রহী হন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের অধিকাংশ মানুষ জানে না ইন্টারনেট কী

আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮