ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

৩০ ডিসেম্বরের পর নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

৩০ ডিসেম্বরের পর একাদশ জাতীয় নির্বাচনের তারিখ পেছানোর আর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারদের উদ্দেশে ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ভোটের সময় নির্বাচন কমিশনের কোনো হাত থাকে না। সব দায়িত্ব আপনাদের। ইসির গুরুত্বপূর্ণ অংশ রিটার্নিং কর্মকর্তারা।

কেএম নুরুল হুদা বলেন, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে আপনাদের ওপর মানুষের সন্দেহ তৈরি হবে না। ভোটের অধিকার বাস্তবায়নে সে দায়িত্ব গ্রহণ করতে হবে।

নির্বাচন পরিচালনায় কমিশন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এমন কথা উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে।

‘নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা হবে ইসির মাপকাঠি ব্যক্তিগত। ব্যর্থতার দায়ে যেন কমিশন প্রশ্নবিদ্ধ না হয়। এবার নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি হবে।’

তিনি বলেন, সরকার বহাল থেকে নির্বাচন সুষ্ঠু হয়, এ নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

৩০ ডিসেম্বরের পর নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

আপডেট সময় ১২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮