ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুশফিক-রিয়াদের ব্যাটে প্রথম সেশন পার

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ৩০৩ রানের লড়াকু সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। সোমবার মুশফিক-রিয়াদের সাবধানী ব্যাটিংয়ে দারুণভাবে প্রথম সেশন পার করল টাইগাররা। দিনের শুরুর দিকে জিম্বাবুয়ের বোলাররা চাপ সৃষ্টির চেষ্টা করলেও সর্তক ছিলেন মুশফিক-রিয়াদ। অপরাজিত থেকেই প্রথম সেশন শেষ করেছেন তারা। পাঁচ উইকেটে ৩৬৫ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ১৩৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ৩৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অপরদিকে চাপে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে চোট পান সাতারা। পরে ওভার অসমাপ্ত রেখে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে দারুণ বোলিং করা সাতারাকে।

মিরপুরে রবিবার শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। গতকাল টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা। পাঁচ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। গতকাল মুমিনুল হক ১৬১ রান করে আউট হয়েছিলেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মুশফিক-রিয়াদের ব্যাটে প্রথম সেশন পার

আপডেট সময় ১২:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮