ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আয়কর আদায়ে শীর্ষে বেলজিয়াম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়। বিশ্বে আয়কর আদায়ে শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম।

দেশটিতে আদায়ের হার ৫৪ শতাংশ। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘ট্যাক্সিং ওয়েজেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আয়কর আদায়ে শীর্ষ দশ দেশের একটি তালিকা দেয়া হয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটিতে এ খাত থেকে আদায় হয় ৪৯ দশমিক ৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি।

দেশটিতে আয়কর আদায় হয় ৪৮ দশমিক ২ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। আদায়ের হার ৪৮ দশমিক ১ শতাংশ। ওইসিডির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ৮ শতাংশ।

ইতালিতে আয়কর পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত। বছরে ১৫ হাজার ইউরো পর্যন্ত যাদের আয়, তাদের ট্যাক্স দিতে হয় বেতনের ২৩ ভাগ অর্থ। আর যাদের আয় বছরে ৭৫ হাজার ইউরো বা তার বেশি তাদের সর্বোচ্চ ৪৩ শতাংশ ট্যাক্স দিতে হয়।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রিয়া। তাদের আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ১ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে ফিনল্যান্ড (সপ্তম) আদায়ের হার ৪৩ দশমিক ৮ শাতংশ। চেক প্রজাতন্ত্র (অষ্টম) ৪৩ শতাংশ। সুইডেন (নবম) ৪২ দশমিক ৮ শতাংশ এবং স্লোভেনিয়া (দশম) ৪২ দশমিক ৭ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আয়কর আদায়ে শীর্ষে বেলজিয়াম

আপডেট সময় ০২:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮