ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ঘরের মাঠেই সিরিজ হারলো অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠেই হেরে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না অ্যারন ফিঞ্চের দল। ডেভিড মিলার এবং ফাফ ডু প্লেসিসের জোড়া সেঞ্চুরিতে ৪০ রানে জয় পায় আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

রোববার ওভালের হোবার্টে টস জিতে সফরকারী আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফ্রিকা।

এরপর চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ২৫২ রানের রেকর্ড জুটি গড়েন ফাফ ডু প্লেসিস। জুটিতে তারা দুজনই তুলে নেন সেঞ্চুরি। ইনিংস শেষ হওয়ার ৮ বল আগে ক্যাচ তুলে নিয়ে ফেরেন অধিনায়ক ডু প্লেসিস। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন আফ্রিকার এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার ১২৫ রানের ইনিংসটি ১১৪ বলে ১৫ চার ও দুটি ছক্কায় সাজানো।

ইনিংস শেষ হওয়ার দুই বল আগে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে একইভাবে ফেরেন দুর্দান্ত খেলা ডেভিড মিলার। তার ১৩৯ রানের ইনিংসটি ১০৮ বলে ১৩ চার ও চারটি ছক্কায় সাজানো। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩২০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা।

টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর চতুর্থ উইকেটে মার্কাস স্টইনিসকে সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন শন মার্স। ৭৬ বলে ৬৩ রান করে ফেরেন মার্কাস।

এরপর অ্যালেক্স কেয়ারিকে সঙ্গে নিয়ে ফের ৮০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান শন মার্স। অবশ্য তার আগে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। মার্সের ১০২ রানের ইনিংসটি ১০৭ বলে সাত চার ও চার ছক্কায় সাজানো। তার বিদায়ের পর বেশিদূর যেতে পারেননি কেরি। তিনি ফেরেন ৪১ বলে ৪২ রান করে।

শেষ তিন ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫৬ রান। দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়ে ফেরেন হার্ডহিটার ব্যাটসম্যান গ্ল্যান ম্যাক্সওয়েল। ২৭ বলে ৩৫ রান করে ম্যাক্স ওয়েলের ফেরার মধ্য দিয়ে ৯ উইকেটে ২৮০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪০ রানের জয় তুলে নেয় আফ্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ঘরের মাঠেই সিরিজ হারলো অস্ট্রেলিয়া

আপডেট সময় ০১:১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮