ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন নির্বাচিত এমপিদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার চড়া দামে মোস্তাফিজকে কিনল লাহোর নির্বাচনের পর দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার : আজাদ মজুমদার দেশে চক্ষুসেবায় বড় ঘাটতি, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে তার মূল লড়াইয়ের পথ:তাসনিম জারা তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক: আজহারী আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত ২৩

৭ হাজার কোটি টাকার কাজ করেও আমার মন ভরেনি: শামীম ওসমান

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, গত ৫ বছরে সাড়ে ৭ হাজার কোটি টাকার কাজ করার পরেও আমার মন ভরেনি। আমরা শিশুদের জন্য কিছু দিতে পারি না। আমরা শুধু তাদের বলি পড়ো পড়ো। আগামীবার আমি এমপি নির্বাচিত হতে পারলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে আন্তর্জাতিক মানের স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ করবো। সেই সঙ্গে আধুনিক মেডিকেল সেবা নিশ্চিত করা হবে যাতে দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য প্রথম চয়েজ করে নারায়ণগঞ্জকে।’

রোববার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অ্যাডভেঞ্জার ল্যান্ড পার্কে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন ইউনিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘একটি শ্রেণি আছে যারা আমাদের স্বপ্নকে ধংস করতে চায়। যারা এ দেশে মাদক ছড়িয়ে দেয় তারাই ওই শ্রেণি। তাই মা ও বাবাদের বলবো আপনাদের স্বপ্নকে দেখে রাখবেন। বিশেষ করে মা ও বোনদের অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন।

শামীম ওসমান তার মাকে শ্রদ্ধার ভরে স্মরণ করে বলেন, ‘আমার মা জীবিত থাকা অবস্থায় প্রতিদিন পায়ের তলায় চুমু দিতাম। সেখানে আমি জান্নাত তালাশ করতাম। মা বলতো সেখানে ময়লা আর আমি সেখানে দেখতাম জান্নাত।’ ‘তাই আমি সবাইকে বলবো মা ও বাবাকে সম্মান করো। তাহলে আল্লাহ আপনাকে ঠেকা রাখবেন না। আমি ভোট চাই না। শুধু দোয়া চাই। যাতে আমার মৃত্যুর পর আপনার হাত উঠে বলেন আল্লাহ মাফ করে দাও।’

কিন্ডারগার্টেন ইউনিটির উপদেষ্টা মোমেন সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারী শওকত আলী, সহ সভাপতি ও এনায়েতনগরের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নির্বাচিত এমপিদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

৭ হাজার কোটি টাকার কাজ করেও আমার মন ভরেনি: শামীম ওসমান

আপডেট সময় ০৯:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮