ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই,পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যায় বিচার সকলের মৌলিক অধিকার: জোনায়েদ সাকী ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহগুলো একটি আগুনে পোড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়।

প্রাণে বাঁচাতে এলাকা ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ। লস এঞ্জেলেসের দুটি বড় বনাঞ্চলের ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পশ্চিমাঞ্চলে মহাসড়ক পর্যন্ত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা) দাবানল ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

কর্তৃপক্ষ যেসব শহর খালি করে ফেলতে বলেছে, তার মধ্যে উপকূলীয় মালিবু ও কালাবাসাস শহরও আছে। এ দুটি শহরেই অভিনেত্রী কিম কারদাশিয়ান, গায়ক কানইয়া ওয়েস্ট, শের, লেডি গাগা ও অস্কার বিজয়ী পরিচালক গুইলেরমো দেল তোরোর মতো সেলিব্রেটি পরিচালকের বাস। আগুনে জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ওয়েস্টওয়ার্ল্ডের একটি সেটও ধ্বংস হয়েছে।

‘ক্যাম্প ফায়ার’ ও ‘উলসি ফায়ার’ নিয়ে ক্যালিফোর্নিয়ায় এখন ১৬টি দাবানল সক্রিয় আছে জানিয়ে কর্মকর্তারা নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকাতেই ‘লাল পতাকা সতর্কতা’ জারি করেছেন। এর অর্থ হচ্ছে- পরবর্তী ২৪ ঘণ্টায় আগুন আরও ‘ভয়াবহ আচরণ’ করতে পারে।

দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর পুরোপুরি পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় বিশ হাজার একর বনাঞ্চল। এরমধ্যে প্যারাডাইস শহরটি সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১০

আপডেট সময় ০২:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮