ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

মিশেল ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে দুর্বল করে ফেলাসহ আরও বেশ কিছু কারণে আমিও কখনো ওবামাকে ক্ষমা করব না।

শুক্রবার প্যারিসের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প সম্পর্কে বারাক ওবামার স্ত্রী মিশেল যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট মিশেলের পরিবর্তে তার স্বামীকেই আক্রমণ করে বসেন।

তিনি বলেন, বারাকা ওবামার শাসনামলে যুক্তরাষেট্রর সেনাবাহিনী দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমি ক্ষমতায় এসে সেই দুর্বল সেনাবাহিনীকে ব্যাপক শক্তিশালী করেছি।

এছাড়া ওবামা আরও অনেক ভুল করেছেন যেগুলো আমি অদূর ভবিষ্যতে জনগণের সামনে তুলে ধরব, বলেন ট্রাম্প।

প্রসঙ্গত মিশেল ওবামা তার আত্মজীবনীমূলক এক বইয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা করে লিখেছেন, বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ এবং ওবামা পরিবারের নিরাপত্তা বিপন্ন করার জন্য তিনি কখনোই ট্রাম্পকে ক্ষমা করবেন না।

এছাড়া ওই বইয়ে নারীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাবের নিন্দা জানান মিশেল।

তার লেখা এই বইটি নভেম্বরের ১৩ তারিখে প্রকাশিত হবে। এই বইয়ে তার শিকাগোর জীবন এবং ফার্স্ট লেডি হিসেবে তার স্মৃতিকথাগুলো তুলে ধরা হয়েছে।

এছাড়া তার অনুভূতি ও ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচন নিয়ে অবিশ্বাসের কথা রয়েছে এই বইয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

মিশেল ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প

আপডেট সময় ০২:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮