ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে ভারী তুষারপাতে ৩৫ জনের মৃত্যু সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনতাই ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের মব ভায়োলেন্স বলে কোন কিছু নেই,পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যায় বিচার সকলের মৌলিক অধিকার: জোনায়েদ সাকী ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি এবার ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

মেলবোর্নে ছুরিকাঘাতে একজন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ব্যস্ত রাস্তায় তিনজনকে ছুরিকাঘাত ও একটি গাড়িতে আগুন দেয়ার অভিযোগে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে মেলবোর্নের ভিড়ে ঠাসা বুর্ক স্ট্রিটের এক শপিং মলে তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে এনে ধাক্কা মারে এক ব্যক্তি। সংঘর্ষে গাড়িতে আগুন জ্বলে ওঠে। তারপরই গাড়ি থেকে নেমে এলোপাথারি ছুরি চালাতে শুরু করে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তার হাতাহাতি হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, জ্বলন্ত গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে পথচারীদের আক্রমণ করছে কালো পোশাক পরা দীর্ঘদেহী এক ব্যক্তি। তার সঙ্গে দুই পুলিশকর্মীর কিছুক্ষণ হাতাহাতি হওয়ার পরে গুলি করে নিরস্ত করা হয় হামলাকারীকে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন। হামলাকারী নিজেও পরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়।

ঘটনার জেরে বুর্ক স্ট্রিট এবং সংলগ্ন সোয়ানসন স্ট্রিট অঞ্চল এড়িয়ে যাওয়ার জন্য পথচারীদের নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলবোর্নে ছুরিকাঘাতে একজন নিহত

আপডেট সময় ০৯:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮