ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সকাল ১০টায় ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে ডিভাইসসহ একজনকে আটক করা হয়।

পরে আটক শিক্ষার্থীর দেয়া তথ্যেরভিত্তিতে জালিয়াতি চক্রে জড়িত সন্দেহভাজন বাকি তিনজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহযোগিতায় আটক করে।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার বাহাদুরপুর গ্রামের সুদীপ্ত বাড়ৈ , একই থানার আরুয়াকান্দি গ্রামের সুভাষ পোস্তা, গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কোনাই ভিটা গ্রামের উজ্জ্বল বাড়ৈ, একই থানার লক্ষন্ডা গ্রামের মিঠুন বিশ্বাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে জালিয়াতি চক্রের সদস্যরা ডিভাইস নিয়ে প্রবেশ করলেও তা ব্যবহার করার আগেই তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৪

আপডেট সময় ০৯:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮