ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচনে আল মামুনের প্রচারণায় ব্যাপক সাড়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনে বাংলাদেশিদের সর্ববৃহৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে মাদ্রিদস্থ অ্যাসোসিয়েশনের ভোটার এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ও সভাপতি প্রার্থী আল মামুনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ মুরব্বি আবুল খায়ের।

‘গড়ে তুলি সমৃদ্ধ কমিউনিটি ‘ স্লোগানকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচনে সিলেটবাসীর মনোনীত প্রার্থী আল মামুনের পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন কমিনিটির ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, স্পেনে বাংলাদেশিদের ইতিহাস-ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে সবাইকে নিয়ে কমিউনিটির কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সিলেটবাসী তথা গ্রেটার সিলেটের মনোনীত প্রার্থী আল মামুন বিজয়ী হলে কমিউনিটির সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সৈয়দ আশফাক উল হক, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুর রহমান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবর রহমান ঝন্টু, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী আল আমীন মিয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু, ইসলাম শেখ, আব্দুল কায়ুম পংকি, তালাত মাহমুদ উজ্জ্বল, কবি মিনহাজুল আলম মামুন, মোখলেসুর রহমান দিদার, হেমায়েত খান, আবু সায়েম, শেখ আব্দুর রহমান, সোহেল আহমদ সমসু, শিপার আহমদ, সুমন নূর, আবু জাফর রাসেল, ফখরুল হাসান, জেন্স শিপার, আসাদ আলীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন ১৩ জানুয়ারি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে আল মামুনকে বিজয়ী করে কমিউনিটির উন্নয়ন নিশ্চিত ও সুখে-দুঃখে সবার পাশে থাকার সুযোগ করে দেয়ার অনুরোধ জানান বক্তারা।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সভাপতি প্রার্থী আল মামুন জানান, কমিউনিটির উন্নয়ন তথা বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তার এই নির্বাচনে অংশগ্রহণ। এছাড়া মাদ্রিদ সিটিতে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক কল্যাণসহ অন্যান্য ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে তার এই নির্বাচনে অংশগ্রহণ। তার এসব লক্ষ্য পূরণে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মাদ্রিদ সিটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের কাছে আহ্বান জানিয়েছেন।

পরোপকারী ও সদালাপী আল মামুন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হওয়ার সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। ভেদাভেদ ভুলে দলমত-নির্বিশেষে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির লোকজন আসন্ন ১৩ জানুয়ারির নির্বাচনে আল মামুনকে নির্বাচিত করবেন- এটাই বাংলাদেশ কমিউনিটির সুধীমহলের প্রত্যাশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নির্বাচনে আল মামুনের প্রচারণায় ব্যাপক সাড়া

আপডেট সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮