ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তামিমের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেটের ঐতিহাসিক অভিষেক টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর ঢাকায় দেশ সেরা ওপেনার তামিমের খেলা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে তামিম ইকবাল নিজেই জানিয়েছেন তিনি এখনও খেলার জন্য শতভাগ ফিট নন।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলার একাডেমি মাঠে নেটে ব্যাটিং প্রাকটিস করেন জাতীয় দলের ওপেনার তামিম। এদিন তিনি বলেন, ‘টেনিস বল দিয়ে প্রাকটিস শুরু করেছি। এখনও পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি। বেশি ব্যথা অনুভব করিনি। টুকটাক ব্যথা আছে। কিছু সুনির্দিষ্ট শটে ব্যথা হচ্ছে। সেটা থাকবেই, কারণ হাতে দুর্বলতা আছে এখনও। শক্তি বাড়ানোর কাজ করছি আমি।’

রোববার থেকে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘ঢাকা টেস্টে আমার খেলার সম্ভাবনা খুব সামান্য। সত্যি বলতে, আমি এখনও প্রস্তুতও নই। এছাড়া, ফিজিও অনুমতিও দেবেন না।’

তামিম আরও বলেন, ‘খেলব কিনা বললে এই মুহূর্তে আমার উত্তর, না। আজকে মাত্র তৃতীয় দিন নেট করেছি। এখনও পুরোপুরি নেট সেশন করিনি। আশা করি আর তিন দিনের মধ্যেই পুরোপুরি নেট শুরু করতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার আগেই ঢাকায় চলে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট।

জিম্বাবুয়ে সিরিজ মিস করলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন তামিম। এমনটি জানিয়ে দেশ সেরা এ ওপেনার বলেন, ‘আমি মনে করি যে প্রথম টেস্টের আগে ফিট হয়ে উঠব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তামিমের

আপডেট সময় ০৮:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮