ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সব ক্ষতিগ্রস্ত মানুষ যথাযথ ক্ষতিপূরণ পাবেন।

আজ রোববার দিনাজপুরের জিলা স্কুলমাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ বেলা ১১টার দিকে দিনাজপুরে পৌঁছেন শেখ হাসিনা। সেখানে জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বন্যার কারণে যত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হয়েছে, সবই সংস্কার করা হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা এবং এর মানুষের জন্য যা যা করা প্রয়োজন, তার সব করা হবে বলেও জানান তিনি।

এরপর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা হাই স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা হবেন।

পরে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এ ছাড়া এই মাঠে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

ত্রাণ বিতরণ শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ না খেয়ে মরবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭