ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

গোল করে সিক্সপ্যাক দেখালেন রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাস তিনেক আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরই মধ্যে তুরিনের ওল্ড লেডিদের সঙ্গে সেট হয়ে গেছেন তিনি। পারফরমও করছেন দুর্দান্ত। সিরিআতে ১০ ম্যাচে করেছেন ৭ গোল।

তবে জুভদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ‘ডাক’ ভাঙতে পারছিলেন না সিআর সেভেন। অবশেষে সেই গেরোও খুললেন। আর যে দলের বিপক্ষে এবং যেভাবে গোল করলেন, তা সত্যিই টাইমলাইনে বাঁধিয়ে রাখার মতো।

বুধবার রাতে জুভেন্টাসের মাঠে আতিথ্য গ্রহণ করে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে চলে খেলা। কিন্তু গোলমুখ খুলতে পারছিল না কেউ। অবশেষে ৬৫ মিনিটে সাফল্য পান স্বাগতিকরা। লিওনার্দো বোনচ্চির উঁচু করে বাড়ানো বল দৌড়ে গিয়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে জালে জড়ান রোনাল্ডো। বিশ্বের এক নম্বর গোলরক্ষক ডেভিড দি গিয়ার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। একেবারে যাকে বলে নয়ন জুড়ানো গোল।

একসময় ম্যানইউর হয়ে খেলতেন রোনাল্ডো। সাবেক ক্লাবের বিপক্ষে এমন গোল করার পর বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তিনি, যা আগে কখনও দেখা যায়নি। তার উদযাপনটাও ছিল দেখার মতো। নিশানাভেদ করেই দৌড়ে চলে যান দর্শক গ্যালারির দিকে। তাদের দিকে মুখ করে নিজের জার্সিটা একটু ওপরে তোলেন, দেখান সিক্সপ্যাক।

তবে পরিতাপের বিষয়, পর্তুগিজ যুবরাজের উচ্ছ্বাসটা বিষাদে রূপ নিতে সময় লাগেনি। ৮৬ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে ম্যানইউকে সমতায় ফেরান বদলি নামা হুয়ান মাতা। শেষতক ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রেড ডেভিলরা।

দুর্ভাগ্য বলতে হবে জুভেন্টাসের। আত্মঘাতী গোলে পরাজয় বরণ করতে হয় তাদের। ৮৯ মিনিটে মাতার ফ্রি-কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ফিরতি বল গোলমুখে বোনুচ্চির মাথায় লাগার পর আলেক্স সান্দ্রোর গায়ে লেগে ভেতরে ঢুকে যায়। এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তুরিনের বুড়িদের অপরাজেয় যাত্রা থামে।

Tag :
আপলোডকারীর তথ্য

মদিনায় নবীজির (সা.) রওজা জিয়ারত করবেন কিভাবে?

গোল করে সিক্সপ্যাক দেখালেন রোনাল্ডো

আপডেট সময় ০১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮