ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেবের সমালোচনায় প্রসেনজিৎ

আকাশ বিনোদন ডেস্ক:

কলকাতার বাংলা ছবির হালের জনপ্রিয়দের মধ্যে অন্যতম নায়ক ও প্রযোজক দেব। অভিষেক সিনেমা ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হইচই আনলিমিটিড’- প্রায় সবকটিতেই তিনি আলো ছড়িয়েছেন। অ্যাকশন কিংবা কমেডি সব চরিত্রেই ফিট। কিন্তু সেই দেবের অভিনয় পছন্দ নয় ‘বুম্বাদা’ খ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

সম্প্রতি ভারতের প্রথমসারির একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাতকারে এক সময়ের শীর্ষ নায়ক প্রসেনজিৎ বলেন, ‘দেবের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি। আরও একটিতে কাজ করার কথা চলছে। কিন্তু ওর একটা সমস্যা আছে। ও আরবান এবং কমার্শিয়াল মিশিয়ে ফেলে। এটা একটি বাজে গুণ।’

গেল পুজোয় কলকাতায় ছয়টি ছবি মুক্তি পায়। সেগুলোর মধ্যে কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে-এমন প্রশ্নের উত্তর দিতে গিয়েই দেবের সমালোচনায় মেতে ওঠেন প্রসেনজিৎ। তার কথায়, ‘দেব অভিনীত ‘হইচই আনলিমিটেড’ খানিকটা দেখেছি। ছবির গল্প ভালোই। তবে দেবের অভিনয় ভালো লাগেনি।’

বলিউডের উদাহরণ টেনে তিনি বলেন, ‘পাঁচ বছর অভিনয় করার পরও যদি অভিনেতারা চরিত্র হয়ে না উঠতে পারে, তবে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে না। সে যত বড় তারকাই হোক। বলিউডে সালমানের সিনেমা চলে না। শাহরুখ খানের ক্যারিয়ার নিয়ে সংশয় তৈরি হয়! এটা ভাবতে পেরেছিল কেউ?’

অন্যদিকে ‘স্ত্রী’, ‘আন্ধা ধুন’, ‘বাধাই হো’ সিনেমা তিনটির প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, ‘দেখুন কী সব ছবিই না হচ্ছে! বলিউডের নতুন নায়কদের মধ্যে আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও স্টারডমের সংজ্ঞাই বদলে দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেবের সমালোচনায় প্রসেনজিৎ

আপডেট সময় ০১:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮