ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকের পাস বাতিল করল হোয়াইট হাউস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রেসিডেন্টের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর সিএনএনের সাংবাদিকের পাস বাতিল করেছে হোয়াইট হাউস। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন না জিম অ্যাকোস্টার নামের ওই সাংবাদিক।

বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সিএনএন এর হোয়াইট হাউজ বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন ছোড়েন। যা থেকেই মূলত উভয়ের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, এক সাংবাদিকের পাস বাতিল করা হয়েছে। কারণ তিনি এক নারীর গায়ে হাত তুলেছেন। হোয়াইট হাউস কখনই এ ধরনের আচরণ বরদাশত করবে না। পাস বাতিলের বিষয়টি জানিয়ে সাংবাদিক জিম অ্যাকোস্টাও টুইট করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিকের পাস বাতিল করল হোয়াইট হাউস

আপডেট সময় ০১:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮