ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সুরের জাদু ছাড়াতে ন্যান্সির নতুন চমক

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গান গেয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।সব সময় নতুন ও ব্যতিক্রম ধারার গান নিয়ে দর্শকের কাছে হাজির হন তিনি। তাই এবারো থাকছে তার নতুন চমক।

সম্প্রতি ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজে ‘ফেরারী দুই ডানাতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গানটিতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ওপার বাংলার (কলকাতার) কণ্ঠশিল্পী রাজ বর্মণ। গীতিকবি সোমেশ্বর অলি’র কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন কিশোর।

ন্যান্সি বলেন, কথা, ‘ফেরারী দুই ডানাতে’ শিরোনামের গানটির সুর ও সঙ্গীত আমার খুব ভালো লেগেছে।এখন দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।

এদিকে ৬ নভেম্বর রাতে ১৫ দিনের সফর শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ন্যান্সি। এ সফরে তিনি দুটি কনসার্টে গান করেছেন। এর মধ্যে ২৭ অক্টোবর সিডনিতে এবং ২ নভেম্বর ক্যানভেরাতে।

অসাধারণ কণ্ঠ আর গায়কীগুনে ক্যারিয়ারের শুরু থেকে এখনো অবধি জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি। অডিও-ভিডিও, প্লেব্যাক, কনসার্টসহ গানের সব মাধ্যমে তার জনপ্রিয়তা সমান।

আর ওয়েব সিরিজটি নির্মাণ করছেন রেজওয়ান সাজ্জাদ। এতে অভিনয় করছেন কলকাতার রণবীর আর বাংলাদেশের দীপালি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার নয়নাভিরাম বিভিন্ন লোকেশনে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরের জাদু ছাড়াতে ন্যান্সির নতুন চমক

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮