ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

পাবনায় মোবাইলে ডেকে নিয়ে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক: 

পাবনা সরকারি মোবাইল ফোনে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার এডওয়ার্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আহমেদ মিশকাত মিশু (২৪)। তিনি পাবনা পৌর শহরের শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে পাবনা শহরের রাঁধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভেতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মিশকাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন মারা যায় মিশু।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে জিম (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

নিহতের মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

পাবনায় মোবাইলে ডেকে নিয়ে ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০২:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮